1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা আইডিয়াল কলেজ বিতর্ক পরিষদের আত্মপ্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

কুমিল্লা আইডিয়াল কলেজ বিতর্ক পরিষদের আত্মপ্রকাশ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৬১১ বার

কুমিল্লা আইডিয়াল কলেজের বিতর্ক পরিষদের যাত্রা শুরু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) কলেজ মিলনায়তনে “তর্কে নয় যুক্তিতেই মুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রসায়ন বিভাগের প্রভাষক জাবেদ হোসেনের পরিচালনায় বিতর্ক পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: আদনান ছাত্তার মজুমদার, বিতর্ক পরিষদের সমন্বয়ক ও তথ্য ও প্রযুক্তি বিষয়ের প্রভাষক ফাহিমা আক্তার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিতর্ক পরিষদের সাবেক সভাপতি মন্ডলির সদস্য প্রশিক্ষক আবদুল কাদির তারেক। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, বিতর্ক নির্দিষ্ট সময়ের মধ্যে মূলবান কথাগুলো বলতে কৌশল শেখায়, কোন বিষয়ে গভীর ভাবে আত্মস্থ বা অনুধাবন না করলে অপরকে বোঝানো যায় না।

বিকর্ত তোমাদেরকে এই অনুধাবনের কাজে সাহায্যে করবে। বিতর্কের প্রশিক্ষক আবদুল কাদির তারিক তাঁর প্রশিক্ষনে বিতর্কের পরিচয়, বিতর্কের মাধ্যেমে কিভাবে আলোকিত মানুষ হওয়া যাই, বিতর্কের বিভিন্ন প্রকার ও সনাতনি বিতর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো: নাজমুল হোসাইন খান, কুমিল্লা আইডিয়াল কলেজের বিতর্ক পরিষদের আহবায়ক মরিয়ম আক্তার মনি ও কুমিল্লা আইডিয়াল কলেজের বিতর্ক পরিষদের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net