ঢাকা   ১১:১৪:৪৬ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ

পলাশবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৩০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পলাশবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহিবুল হাসান মুকিতের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে জেলার সাবেক ছাত্রলীগ নেতারা সংবাদ সম্মেলন করেছেন।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবির সজল। বক্তব্যে উল্লেখ করা হয়, পলাশবাড়ি উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাহিবুুল হাসান মুকিত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। তিনি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির পিও ছিলেন। বর্তমানে তিনি পলাশবাড়ি-সাদুল্যাপুর আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির পিএস। তাঁর পিতা হাবিবুর রহমান ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক।

তিনি ৭১’র মহান মুক্তিযুদ্ধে গোবিন্দগঞ্জের কাটাখালি ব্রিজ অপারেশনে অংশ গ্রহণ করেছিলেন। তাঁর মা স্বনামধন্য শিক্ষাবিদ প্রফেসর মালিহা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি ১৯৬৯ এর গণঅভ্যূত্থানের দিনগুলোতে আগরতলা ষড়যন্ত্রমূলক মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে মিছিল সমাবেশ করেছেন। অথচ মাহিবুুল হাসান মুকিতের পিতা হাবিবুর রহমান জেলা জামাতের ভারপ্রাপ্ত আমীর ও মা মহিলা জামাতের সদস্য অভিযোগ তুলে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। উপজেলা শ্রমিক লীগে অনুপ্রবেশের চেষ্টাকারী পলাশবাড়িতে ২০০৪ সালে গণঅনাস্থা মানবপ্রাচীরে হামলাকারী বিএনপি নেতা সুরুজ হক লিটন ঈর্ষান্বিত হয়ে মাহিবুল হাসান মুকিতের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। তার ইন্ধনেই সাবেক ছাত্রলীগার আমিরুল ইসলাম জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন মুকিতের পিতা-মাতার বিরুদ্ধে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউফসু আলী জোয়ারদারসহ তানভীর রায়হান তুহিন, ওয়াজেদ হাসান শাওন, মিজানুর রহমান মিজান, রাহাত মাহমুদ রনি, পলাশবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদুজ্জামান প্রান্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি