1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে,বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তারা পাকিস্তানের অনুচর-মীর্জা ফখরুল ইসলাম আলমগীর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে,বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তারা পাকিস্তানের অনুচর-মীর্জা ফখরুল ইসলাম আলমগীর

গাজীপুর জেলা বিএনপির দ্বি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৪৬ বার

বিএন‌পির মহাস‌চিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে,বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তারা পাকিস্তানের অনুচর। তারা বর্তমান সরকারের কর্মকান্ডের সেমলোচনা করে বলেন,আপনারাতো দেশকে দূর্ণীতিতে সয়লাব করে দিয়েছেন। প্রতিদিন খবরের কাগজ খুললে দেখা যায় দূর্নীতি আর দূর্ণীতি। তিনি আরো বলেন,গণতন্ত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে দানবীয় সরকারকে পরাজিত করতে হবে।

মির্জা আরো বলেন,দূর্ভাগ্য আমাদের যে এমন একটি সরকার রাজনৈতিক ক্ষমতা দখল করে বসে আছে, যে তারা স্বাধীনতা সার্বভোমত্ত্বকে ধ্বংশ করে ফেলেছে। মানুষের অধিকারকে হরন করেছে।

মূখে গনতন্ত্রের কথা বলে,কাজ করে আরেকটা।তারা আজ গনতন্ত্রকে ধ্বংশ করেছে এটা নতুন কথা নয় আওয়ামীলীগ মূখে বলবে এক কথা,গনতন্ত্রকে ধ্বংশ করে একদলীয় শাসন চালু করা।

তিনি আজ মঙ্গলবার দুপু‌রে গাজী‌পু‌রের চান্দনা চৌরাস্তা এলাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা বিএন‌পির স‌ম্মে‌ল‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন।বিএনপির সাংগঠ‌নিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএন‌পির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত স‌ম্মেল‌নে বিএনপির সাংগঠ‌নিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, এড‌ভো‌কেট আব্দুস সালাম আজাদ, বিএন‌পির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ঢাকা বিভাগীয় স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, বিএন‌পির কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য ও নকা‌লিয়া‌কৈর পৌরসভার মেয়র ম‌জিবুর রহমান,গাজীপুর জেলা বিএন‌পির সদস্য স‌চিব কাজী ছাই‌য়েদুল আলম বাবুলসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে গাজীপুর জেলা বিএনপি’র নির্বাচনে সভাপতি পদে একে,এম,ফজলুল হক মিলন সভাপতি পদে ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোতালিব ৬২ ভোট।সাধারণ সম্পাদক পদে শাহ রিয়াজুল হান্নান ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী কাজী ছাইয়েদুল আলম বাবুল ২০০ ভোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net