ঢাকা   ০৬:২৭:৪৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সতর্ক থাকার পরামর্শ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ঃ‘করোনা’ আতঙ্কে অনেকটাই চাপা পড়ে গেছে ‘ডেঙ্গু’। এডিস মশাবাহিত এই জ¦রে এখন বছরব্যাপীই আক্রান্ত হচ্ছেন মানুষ। তবে সামনে আসছে ডেঙ্গুর ‘পিক টাইম’ (যে সময়টাতে মানুষ ডেঙ্গু জ¦রে ব্যাপকভাবে আক্রান্ত হয়)।

বিশেষজ্ঞরা বলছেন, এখন মানুষের মনে ধারণা হয়েছে জ¦র মানেই করোনা। কিন্তু ডেঙ্গুর বিষয়টিও আমাদের মনে রাখতে হবে। কারণ সামনে ডেঙ্গুর মৌসুম। গত বছর ডেঙ্গু জ¦রে কেঁপেছে পুরো দেশ। মোটাদাগে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত হচ্ছে ডেঙ্গুর মৌসুম। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি মানুষ এই জ¦রে আক্রান্ত হয় সেপ্টেম্বরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নিয়েছেন ২৭১ জন। এর মধ্যে ঢাকার বাইরের ৬৩ জন।

গতকাল সোমবার করোনা ভাইরাসসংক্রান্ত অনলাইন লাইভ ব্র্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মিরজাদি সেব্রিনা ফ্লোরাও এই বিষয়ে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন। তিনি বলেন, অনেকে জ্বর মানেই মনে করছেন কোভিড-১৯। কিন্তু তা নয়। কোভিড-১৯ এর পাশাপাশি আমাদের বাংলাদেশে যেসব রোগ সবসময়ই হয় এবং মৌসুমে তা বাড়ে সেই দিকেও নজর দেয়া উচিত।

তিনি আরো বলেন, সামনে আসছে ডেঙ্গুর মৌসুম। এখন ডেঙ্গুর জন্য উর্বর সময়। বৃষ্টিপাত হলে এ সমস্যা আরো বাড়বে। তাই বাড়িঘর ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। এ বিষয়েও আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি