1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় ক্যালানের পানিতে ডুবে যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

কুষ্টিয়ায় ক্যালানের পানিতে ডুবে যুবকের মৃত্যু

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩১৭ বার

কুষ্টিয়া লাহিনী বটতলা ক্যানালে দুই ভাই গোসল করতে গিয়ে ছোট ভাই আসাদুর জামান নুর (১৭) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন কুষ্টিয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ।

ঘটনাটি আজ দুপুরে বটতলা ক্যানালের সুইচ গেট নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র হলেন লাহিনী বটতৈল এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আসাদুর জামান নুর। সে খুলনা ক্যান্টমেন্ট কলেজের ছাত্র। তবে তার সেজো ভাই আব্দুল্লাহ বর্তমানে সুস্থ্য আছেন।

স্থানীয় সূত্রে জানা যায় কলেজ ছুটি থাকায় ছোট ভাই আসাদুর জামান নুরকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে সেঝো ভাই আব্দুল্লাহ ক্যানালে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে ক্যানালের সুইচ গেটের উপর দাড়িয়ে পানিতে ঝাপ দেন দুই ভাই। ক্যানালের পানিতে বেশ রোদ ছিল ও সাঁতার না জানায় আসাদুর ও আব্দুল্লাহ গভীরে চলে যান। পরে স্থানীয়রা এসে বড় ভাইকে উদ্ধার করতে পারলেও ছোট ভাইকে উদ্ধার করতে না পারায় ঘটনাস্থলে কলেজ ছাত্র আসাদুর মারা যায়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আব্দুল্লাহ নামে যুবক বর্তমানে সুস্থ আছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net