1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৫০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (২৫ এপ্রিল ) ঈদগাঁও পাবলিক লাইব্রেরী চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদের সভাপতিত্বে এবং ইরফানুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস. এম. সাদ্দাম হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্রলীগের মূলনীতি মেনে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করার আহবান জানান এবং অচিরেই ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আ’লীগের আহবায়ক আবু তালেব, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমু, যুগ্ন আহবায়ক ও জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকো, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন মাহমুদ, সোহেল মাহমুদ রোহান এবং মীর আবদুর রহমান নাহিদ।

এসময় ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস. এম. তারিকুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এড. জুলকার নাঈন জিল্লু, ঈদগাঁও উপজেলা কৃষকলীগ সভাপতি আবছার কামাল, আওয়ামীলীগ নেতা আবদুর রাজ্জাক এমইউপি, আমজাদ হোসেন ছোটন রাজা, শ্রমিকলীগ ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক আবুবক্কর ছিদ্দিক বান্ডি এবং সদস্য সচিব সাইফুল ইসলামসহ ঈদগাঁও উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠণ সমুহের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net