ঢাকা   ০৩:৪৮:২৭ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ দাবিতে রাজপথে নামতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। গত ১৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জামায়াত ৫ দফা দাবি উত্থাপন করে এবং তিন দফা কর্মসূচি প্রকাশ করে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি দুই দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

 

কেন্দ্রীয়ভাবে ঘোষিত পরবর্তী কর্মসূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ ও সমাবেশ হবে। এতে বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেবেন। বরিশালে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেটে সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, রাজশাহীতে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উপস্থিত থাকবেন।

জামায়াত সংশ্লিষ্ট মহানগরীর জনগণকে এসব কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। দলটি আরও জানিয়েছে, ঘোষিত ৫ দফা বাস্তবায়নের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায়ও কর্মসূচি পালন করা হবে।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি