1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩০৮ বার

ঠাকুরগাঁও জেলায় মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর করা হয়। ২৬ এপ্রিল মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ হস্তান্তর অনুষ্ঠিত হয়। হস্তান্তর অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান বণি আমিন, আব্দুল হান্নান হান্নু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান।

অনুষ্ঠানে গৃহহীনদের জমির কাগজ ও ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এর আগে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও নতুন ঘর হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য যে, জেলায় ৩য় পর্যায়ে মোট ২ হাজার ৬১২ জন ভূমিহীন প্রত্যেকজনে ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট আধাপাকা গৃহ পাবেন। উদ্বোধনযোগ্য গৃহ ১ হাজার ৪৬৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৭৫৫টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত গৃহের সংখ্যা ৩৪০টি, পীরগঞ্জ উপজেলায় ৬৪৮ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৪৪৮টি, রাণীশংকৈল উপজেলায় ৭৭৬টির মধ্যে প্রস্তুত ৩৫১টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৩ টির মধ্যে প্রস্তুত ৪৮টি ও হরিপুর উপজেলায় ৩৮০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ২৭৯টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net