1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজমিস্ত্রির সাথে পরক্রিয়ার জেরে প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

রাজমিস্ত্রির সাথে পরক্রিয়ার জেরে প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা

মোঃ আনোয়ারুল আজিম কুমিল্লা প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৮৮ বার

প্রবাসী স্বামীর স্ত্রী রাজমিস্ত্রীর সাথে পরকীয়ার জেরে ঈশিতা আক্তার (২২) নামে এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
২৮ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে লাকসাম উপজেলা মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন নগরী পাড়া মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে খবর পেয়ে লাকসাম থানার পুলিশের সদস্যরা ও-ই গৃহবধূর লাশ শশুর বাড়ি থেকে উদ্ধার করেন।

নিহত ঈশিতা আক্তার নগরী পাড়ার রফিকুর রহমানের ছেলে প্রবাসী শামীম আহমেদের স্ত্রী ও মনোহরগঞ্জ উপজেলা ইসলামপুর গ্রামের বাসিন্দা ইমাম হোসের মেয়ে।
স্থানীয় ও স্বামীর পরিবারের সুত্রে জানা যায়, উপজেলার নগরীপাড়া মজুমদার বাড়ি রফিকুর রহমান ছেলে শামীম আহমেদ সঙ্গে মনোহরগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের ইমাম হোসের মেয়ে ঈশিতা আক্তার সাথে গত চার বছর আগে বিবাহ হয়। বিয়ের কয়েকমাস পর স্ত্রীকে দেশে রেখে প্রবাসে পারি জমায় শামীম। গত দুই বছর আগে দেশে নিজ বাড়ীতে নতুন একটি ভবন নির্মাণ শুরু করেন শামীম। ভবন নির্মাণে রাজমিস্ত্রী হিসাবে কাজ করতেন একই গ্রামের আবদুর রহিমের ছেলে নাহিদ (১৮)। ভবন নির্মাণ কাজ দেখাশোনা করতেন ঈশিতার সশুর-সাশুরী। বাড়ির ভবনের কাজে আসা রাজমিস্ত্রী নাহিদের সাথে পরকীয়া জড়িয়ে পড়ে ঈশিতা আক্তার। গত কয়েকমাস আগে প্রবাসে পাড়ি জমায় নাহিদ। এ ঘটনা নিয়ে গৃহবধূর পরিবার, সশুর শাশুড়ি ও প্রবাসী স্বামী শামীমের সাথে মোবাইল ফোনে ঝগড়া হতো সবসময়। নিজ ঘরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় মোবাইল ফোনে কথা বলার পর স্বামীর সাথে অভিমানে গৃহবধু ঈশিতা বিষ পান করেন। গৃহবধূ ঈশিতা শোর চিৎকারে ঘরের শশুর শাশুড়ি ও বাড়ির লোকজন এসে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন পরে কুমিল্লা হাসপাতালে নিলে ভোর কর্মরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম শাহিন বলেন, খবর শুনেছি নাকি গৃহবধূর বিষ পান করে আত্মহত্যা করেছে আর কিছুই জানিনা ভাই!।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া শুক্রবার বিকালে যুগান্তরকে বলেন, খবর পেয়ে নিহত ঈশিতার স্বামীর বাড়ির থেকে গৃহবধূর লাশ থানায় নিয়ে আসা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net