1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২ আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীরসরায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২ আহত ৫

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৮৫ বার

মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ২ জন নিহত ও ৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। বুধবার (০৪ মে) সকাল ১১ টায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কমলদহ এলকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার রায়পুরের হুমায়ুন কবিরের ছেলে ফয়সাল (২২), চট্টগ্রাম জেলার পটিয়ার স্বপন আচার্য্য ছেলে শান্ত আচার্য্য (২৩)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন বাংলা নামের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইলেন্ডের উঠে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। পরে আহত অবস্থায় প্রায় ৫ জন যাত্রীকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই বিপ্লব চন্দ্র নাথ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় স্বাধীন বাংলা নামের একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছে এবং ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net