1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার বুড়িচং উপজেলার সোনাইসার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ওয়াজ মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলার সোনাইসার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ওয়াজ মাহফিল

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৮৪ বার

কুমিল্লার বুড়িচং উপজেলার সোনাইসার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মে) রাতে সোনাইসার জামে মসজিদ মাঠে এ আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন সাহেবাবাত মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য আবদুছ ছালাম বেগ, প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন ছারছীনা আলিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন রামনগর জামে মসজিদের খতিব মাওলানা ওছমান ইবনে ছাদির বেগ, সোনাইসার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমদান মাসের শিক্ষায় আলোকিত হয়ে সমাজের কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এ মাহফিলকে মোবারকবাদ জানিয়ে মাদকের কুফল সম্পর্কে যুব সমাজের ভূমিকা রাখার আহ্বান জানান। মাহফিলের শেষ পর্বে দোয়া ও তাবারুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net