1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে সাংবাদিকদের উপর হামলা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

কক্সবাজারে সাংবাদিকদের উপর হামলা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৯৫ বার

কক্সবাজারের অনলাইন নিউজ পোর্টাল দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএনের) তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের পাশাপাশি অবৈধ হাঙরের তেলের কারখানা ধ্বংস করার দাবী জানান আন্দোলনকারীরা।

সোমবার (০৯ মে) বিকেলে কক্সবাজার পৌরসভা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সবসময় গণমানুষের কথা বলে। তুলে ধরে উন্নয়নের কথা। জাতির সমৃদ্ধির কথা। দেশের ক্রান্তিকালে সাংবাদিকরাই ফ্রন্ট লাইনে থেকে কাজ করে।

কিন্তু কালোবাজারিসহ চিহ্নিত অপরাধীরা সাংবাদিকদের কণ্ঠরোধে তৎপর হয়ে উঠেছে। তাই এসব অপরাধ চক্রের দৌরাত্ম্য রোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এখন থেকে যেখানে বাধা আসবে, তা দুর্বার গতিতে রুখে দাঁড়াতে হবে।”

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক এম ওসমান গণির সভাপতিত্বে ও সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সাংবাদিক এইচএম এরশাদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি টিটিএন’র বার্তা প্রধান তৌফিক লিপু, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, সাংবাদিক সংসদ কক্সবাজারের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নেজাম উদ্দিন, রামু প্রেস ক্লাবের খালেদ হোসেন টাপু, রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা সংসদের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবু, সাধারণ সম্পাদক কবি এম জসিম উদ্দিন, বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কবিতার রাজপথের সম্পাদক কবি মনির ইউসুফ, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির মোবারক, উদীচী কক্সবাজার সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দেব, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তাদিল বিল্লাহ, যুব ইউনিয়নের নেতা জসিম আজাদসহ অনেকেই।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ও সাংবাদিক সংসদ কক্সবাজারের যৌথ আয়োজনে মানববন্ধনে খেলাঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা, উদীচী, ছাত্র ইউনিয়ন, কক্সিয়ান এক্সপ্রেস, জেলা প্রেসক্লাব, রামু প্রেস ক্লাব, অনলাইন প্রেসক্লাব কক্সবাজার, ঈদগাঁও প্রেস ক্লাবসহ নানা সংগঠন অংশ নেয়।

এসময় কক্সবাজারে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net