1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২০০ বার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায় শুরু’।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচনের আয়োজন করতে বলা হয়েছে। আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, এই দ্বিতীয় অধ্যায়ে সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। এছাড়া আরো দু’টি কাজ আছে। একটা হলো রিফর্ম বা সংস্কার। আরেকটা হলো ট্রায়াল বা বিচার।

তিনি জানান, ৮ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত উপদেষ্টা পরিষদ মোট ৪১টি বৈঠক করেছে। এই সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদ ৩১৫টি সিদ্ধান্ত নেয়, তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি। বাস্তবায়নাধীন আছে ৬৮টি সিদ্ধান্ত।

প্রেস সচিব জানান, সরকার অধ্যাদেশ প্রণয়ন করেছে ৫৬টি আর প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে ১০টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net