ঢাকা   ০৪:১২:৩৭ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

খুটাখালী থেকে কলেজ ছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার সিটি কলেজের ১ম বর্ষের ছাত্র তানজিদুল ইসলাম রাফি (২০) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত বুধবার সকাল অানুমানিক সাড়ে ৮ টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পুর্ব নয়াপাড়াস্থ তার নিজ বাড়ী থেকে বের হয়ে সে আর ঘরে ফিরেনি। সে বর্নিত গ্রামের মোঃ ইদ্রিছের পুত্র।

এ ঘটনায় তার পিতা মোঃ ইদ্রিছ বাদী হয়ে চকরিয়া থানায় সাধারন ডায়রী (জিডি) করেছেন। যার নং ৪৪৯ তারিখ-১১/৫/২০২২ইং।

থানায় দায়েরকৃত জিডি সুত্রে জানা গেছে, কলেজ ছাত্র তানজিদুল ইসলাম রাফি বুধবার সকালে বাড়ির লোকজনের অজান্তে বের হয়ে বৃহষ্পতিবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত ঘরে ফিরেনি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে না পাওয়ায় তার বাবা চকরিয়া থানায় সাধারন ডায়রী করেন।

হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল প্যান্ট ও গেন্জি, তার গায়ের রং ফর্সা, উচ্চতা সাড়ে ৫ ফুট, সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

নিখোঁজ তানজিদুল ইসলাম রাফির কোন সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা তার বাবার নাম্বার জানানোর জন্য (০১৮৩০০ ৭১১৪৯) পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি