1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৭৭ বার

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে ছেলের খাটের পায়ার আঘাতে তার বাবা আব্দুল কাদেরের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে) সকালে পাঁচবিবি উপজেলা বরণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান মাহমুদকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল কাদের (৭০) পাঁচবিবি উপজেলা বরণ গ্রামের বাসিন্দা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, সকালে আব্দুল কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বাকবিতণ্ডার একপর্যায় ছেলে খাটের পায়া দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করা হয়েছে।

এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পারিবারিক কলহের জেরে এ হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net