1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রাকচাপায় ভ্যানচালকের পা ছিন্নভিন্ন, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ট্রাকচাপায় ভ্যানচালকের পা ছিন্নভিন্ন, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪৩২ বার

জয়পুরহাটে ট্রাকচাপায় চাঁন মিয়া (৪৫) নামে এক ভ্যানচালকের দুটি পা ছিন্নভিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-মেকামতলা আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া সদর উপজেলার কোমরগ্রাম গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, চাঁন মিয়া ভ্যানে ধান নিয়ে নিশ্চিন্তা বাজারে যাচ্ছিলেন। পথে মাটির ঘর এলাকায় তার ভ্যানের ত্রুটি দেখা দেওয়ায় ভ্যানটি ঘুরিয়ে নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক চাঁন মিয়ার একটি পায়ের গোড়ালির অংশ কেটে সড়কে পড়ে যায়। অপর পাটি থেতলে ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

বম্বু ইউনিয়ন পরিষদের সদস্য ও কোমরগ্রামের বাসিন্দা খাইরুল আলম মিঠু বলেন, চাঁন মিয়া নিশ্চিন্তা যাওয়ার সময় ট্রাকচাপায় তার দুটি পাই ছিন্নভিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হলে পথেই মারা যায়। চাঁন মিয়া ভ্যান চালিয়ে সংসার চালাতেন। তার দুটি সন্তান আছে। এক সন্তান খুবই ছোট, আরেকজন স্কুলে পড়ে। এখন তার মৃত্যুতে ওই পরিবারে উপার্জন করার মতো কোনো মানুষ রইল না।

ক্ষেতলাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহাআলম বলেন, ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় ধানবোঝাই একটি ভ্যানকে দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে ভ্যানচালকের দুটি পা ছিন্নভিন্ন হয়ে যায়। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net