1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে নিজ গুলিতে বনকর্মী নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

ঈদগাঁওতে নিজ গুলিতে বনকর্মী নিহত

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৯৭ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলা গহীন বনে নিজ গুলিতে প্রাণ গেলো আখতারুজ্জামান (৪০) নামের এক বনকর্মীর।

নিহত আখতারুজ্জামান যশোরের ইছাখালী গ্রামের বাসিন্দা এবং ভোমরিয়া ঘোনা বিটের এফজি পদে কর্মরত ছিলেন।

বুধবার (১৮ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনাটি ঘটে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলা রাঙাঝিরি পাইয়াহলা নামক এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঈদগাঁও থানার একদল পুলিশ।

ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, নিহত আখতারুজ্জামানসহ আরেকজন সহকারী নিয়ে বাগানে নিয়মিত টহলে যায়। সেখানে তার নামে এন্ট্রি করা বন্দুকটির অসঙ্গতি দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা চালায়৷ একপর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লেগে অপর প্রান্ত থেকে বের হয়ে যায়।

খবর পেয়ে সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃতদেহ নিয়ে সদর হাসপাতালে অবস্থান করছেন বলে জানায় এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ বা মামলা করলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net