1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাট পাঁচবিবিতে ৮ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষন চেষ্টার আসামি আব্দুল মালেক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

জয়পুরহাট পাঁচবিবিতে ৮ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষন চেষ্টার আসামি আব্দুল মালেক গ্রেফতার

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৭৫ বার

জয়পুরহাটের পাঁচবিবিতে ৮ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষন মামলার আসামি আব্দুল মালেক (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ মে দুপুরে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ দক্ষিণপাড়া এলাকার আইজুল ইসলামের ৮ বছর বয়সী শিশু কণ্যা একই এলাকার মৃত ফরেক আলীর ছেলে আব্দুল মালেক এর বাড়ীর সামনে খেলাধুলা করার সময় আলু বাছাই করার কথা বলে তার বাড়ির ভিতর নিয়ে গিয়ে চৌকিতে ফেলে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করার সময় শিশুটি চিৎকার করলে মালেক তার মুখ চেপে ধরে।
এ সময় ওই শিশু কণ্যার দুজন খেলার সাথী বাড়ীর ভিতর গিয়ে দরজায় ধাক্কা দিলে মালেক বাহিরে এসে শিশুটিকে মারপিট করে তাড়িয়ে দেয়।

পরে বাড়ি ফিরে শিশুটি বাড়ির লোকজনকে বিষয়টি জানালে তার মা বাদি হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করলে পুলিশ মালেককে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এ সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে সত্যতা যাচাই করে মামলা রুজু করে আসামিকে গ্রফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net