1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে কুশিয়ারা ভেরী বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক- বাঁধে ঝুঁকির আশংকা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

নবীগঞ্জে কুশিয়ারা ভেরী বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক- বাঁধে ঝুঁকির আশংকা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫০৮ বার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক এলাকায় কুশিয়ারা বন্যা নিয়ন্ত্রণ ভেরী বাঁধ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান। গতকাল রবিবার দুপুরে তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দিঘলবাক গ্রাম,ফাদুল্লা ও পারকুল গ্রামের পাশে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ ভেরী বাঁধ পরিদর্শন করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের বলেন, ভেরী বাঁধে কোথাও কোনো ক্ষতি বা ঝুঁকির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক সেগুলো মেরামত করতে হবে। তিনি বলেন ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ স্থানে বালির বস্তা ফেলা হচ্ছে।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জনগণকে ভেরী বাঁধ রক্ষায় ঝুঁকিপূর্ণ হলে বাঁধে সম্পৃক্ত পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শেখ মহিউদ্দিন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাতুল আহমেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, প্রেসক্লাবের সহসভাপতি এম এ মুহিত, সদস্য ছনি চৌধুরী প্রমূখ।এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net