ঢাকা   ০৮:২৪:১১ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

সৈয়দপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বাষিকী পালিত

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারীর সৈয়দপুরে মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রেের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বাষিকী পালন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈয়দপুর দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, সদস্য যুগ্ম আহবায়ক প্রভাষক শওকত হায়াৎ শাহ, জিয়াউল হক জিয়া, শফিকুল ইসলাম জনি, শামসুল আলম,পৌর বিএনপি আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব ও সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু,৷ উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম লোকমান, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, যুবদলের সভাপতি তারিক আজিজ, ছাত্রদলের সাধরণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, কৃষকদলের আহবায়ক মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, ওলামাদলের সদস্য সচিব কারী মকছুদ, মৎস্য দলের আহবায়ক পিয়েল খাঁন, যুবদলের সাবেক সভাপতি হাজী রশিদুল হক সরকার, আব্দুল খালেক প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না।জিয়াউর রহমান মানেই বাংলাদেশ। ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বেগম খালেদা জিয়া কে ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা করছে ভারতের দালাল ও ক্ষমতাসীনরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি