1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে জেএমবির ৫ সদস্যর কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

লালমনিরহাটে জেএমবির ৫ সদস্যর কারাদণ্ড

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬০৯ বার

লালমনিরহাটে জেএমবির ৫ সদস্যকে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে অস্ত্র ও বিস্ফোরক মামলায় ২ জনের যাবজ্জীবন এবং ৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মঙ্গলবার ৩১ মে দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেছেন।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলোঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মুশরত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে আসমত আলী।
১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলোঃ কালীগঞ্জ উপজেলার চরভোটমারী এলাকার মুনছার আলীর ছেলে শাফিউল ইসলাম, একই উপজেলার মুশরাত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নাইম মিস্টার ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন।

আদালতের পিপি আকমল হোসেন জানান , ২০১৮ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় কালীগঞ্জের মুশরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়ি থেকে জেএমবির ৫ সদস্যকে আটক করে- র‌্যাব। ওই সময় হাসান আলী ও আসমত আলীর কাছ থেকে বিদেশি পিস্তল, ফায়ারিং পিন, একটি ম্যাগজিন ও ২টি তাজা গুলি উদ্ধার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষনা দেন আদালত। পাশাপাশি প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net