1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পীরগঞ্জে ট্রাক চাপায় ফুটবলার নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

পীরগঞ্জে ট্রাক চাপায় ফুটবলার নিহত

খন্দকার রাকিবুল ইসলাম,রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪২৬ বার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মাসুম মিয়া নামে এক ফুটবলারের মৃত্যু হয়েছে।বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ট্রাকচাপা দেয় তাকে। মেডিকেলে নেয়ার পথে মারা যান তিনি।

বৃহস্পতিবার (২ জুন ২০২২) সকাল ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার দুরা মিঠিপুর তেলের পাম্প এলাকায় ট্রাকটি মোটরসাইকেলে থাকা ফুটবলারকে চাপা দেয়।

নিহতের বড় ভাই মামুন মিয়া জানান, সকালে বাড়ি থেকে বেকারিতে যাচ্ছিল মাসুম, আর মিঠিপুর থেকে ট্রাকটি পীরগঞ্জের দিকে আসছিল। এ সময় পাম্পের কাছে মাসুমকে ট্রাক চাপা দেয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, গুরুতর আহত অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ (উপজেলা পর্যায়ে) চ্যাম্পিয়ন খেলোয়াড় মাসুম মিয়া পৌরসভার ওসমানপুরের মাহফুজার রহমানের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net