1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে “রাস্তায় গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক, মাহুতদের কারাদণ্ড । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঠাকুরগাঁওয়ে “রাস্তায় গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক, মাহুতদের কারাদণ্ড ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৫৬ বার

বালিয়াডাঙ্গী টু রাণীশংকৈল মহাসড়কে ভয়-ভীতি দেখিয়ে গাড়ির ড্রাইভার, মোটরসাইকেল চালক ও দোকান থেকে টাকা তোলার সময় হাতির মাহুতকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৫ টার দিকে বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল সার্কেল অফিসার তোফাজ্জল হোসেন ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে হাতির মাহুতকে আটক করে। পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে তিনি মাহুতকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। আটককৃত যুবক নওগাঁ জেলার ধামুইরহাটের সাইফুর রহমানের ছেলে নয়ন (১৯)। তবে হাতির মাহুতকে নিয়ে গেলেও সহকারী মাহুত হাতির সাথেই থাকে এবং সে হাতি নিয়ে যায় এবং তার পিছন পিছন পুলিশ যায়।

পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনে সে গাড়ি আটকিয়ে ও দোকানদারদের কাছে জোরপূর্বক চাঁদা নেয়। পুলিশ তখন জানায়, আমরা বাধা দিলে সে বলে সামনে আস, আসে হাতিকে বাধা দাও। আমরা সামনে যেতে চাইলে সে হাতিকে ক্ষেপিয়ে দেয়। তবে আমরা তাকে থানায় নিয়ে যাব। অটোচালক রবিউল জানান, আমাকে মাহুতের ইশারায় আটকিয়ে টাকা চাইলে আমি ১০ টাকা দেয়, ১০ টাকা নিবেনা বলে জানান মাহুত পরে ভয়ে আমি ২০ টাকা বের করে দেয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে প্রায় তারা টাকা নেয়।

দোকানদার শাহাজান আলী বলেন, আমার দোকানের সামনে আসে টাকা চায়, আমি দিতে না চাইলে দোকান ভাঙ্চুর করবে বলে হুমকি দেয়। তখন আমি বাধ্য হয়ে ২০ টাকা দেয়। তিনি আরো বলেন, প্রশাসনের সামনেই যদি বাধ্য করে চাঁদা দিতে হয়, তবে আমরা কার কাছে যাব। বালিয়াডাঙ্গী থানার এস,আই সোবহান জানান, চাঁদাবাজির খবর পেয়ে সার্কেল স্যার, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম স্যার ও রাণীশংকৈল থানা পুলিশের যৌথ অভিযানে হাতির মাহুতকে নেংটিহারায় আটক করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, রাস্তায় চাঁদাবাজি করার সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে নিয়ে আসে, আমি তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net