1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৭৪ বার

নওগাঁ ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭শ ৫৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয়েছে। শনিবার (০৪ মে) দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১আসনের সংসদ সদস্য খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

মেসার্স ইথেন এন্টারপ্রাইজের নির্বাহী কর্মকর্তা সমন শাহার সঞ্চালনায় মেসার্স ইথেন এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন,বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নওগাঁ ২আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার এমপি, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন সুধী বৃন্দ বক্তব্য রাখেন। এতে ৭শ ৫৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে সনদ, একটি করে ক্রেস্ট, একটি ব্যাগ,টি সার্ট, নোটবুক, কলম এবং দুপুরে খাবার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net