1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুবর্ণচরে অবৈধ করাতকলে অভিযান,অর্থদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

সুবর্ণচরে অবৈধ করাতকলে অভিযান,অর্থদণ্ড

মোঃ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩০৮ বার

নোয়াখালী সুবর্ণচরে পৃথক পৃথক স্থানে চারটি লাইসেন্স বিহীন অবৈধ (স’মিল) এ অভিযান চালিয়ে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৬ জুন) উপজেলার চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নের করাতকলে (স’মিল) বনবিভাগ ও চরজব্বর থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেন, চর আলাউদ্দিন রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও বন অফিসের স্টাফগণ।


অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান গুলো হল- চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকায় প্রোপাইটর আজিমের স’মিল, প্রোপাইটর নুর ইসলামের স-মিল করিম বাজার ও একরাম বাজারের প্রোপাইটর শেখ ফরিদের স’মিল এবং মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের প্রোপাইটর আবদুল করিমের স’মিল সহ এ চারটি করাতকলে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এ চারটি করাতকলে (স’মিল) কোন ধরনের বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় “করাত কল (লাইসেন্স) বিধিমালা-২০১২” অনুযায়ী এ চারটি করাতকলের মালিকদের মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, বৈধ লাইসেন্স ছাড়া করাতকল না চালানোর জন্য নির্দেশ দিয়েছে এবং যে সমস্ত করাতকলের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net