1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফ্রি বই বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফ্রি বই বিতরণ

মো.ইকবাল হোসেন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৩২ বার

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে গভির্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে “ফ্রি বই বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।

এসময় রিজিয়া রেজা চৌধুরী বলেন, সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দূরদর্শীতা, উন্নয়ন ও সার্বিক অগ্রগতির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে টেক্কা দেওয়ার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি এখনও দেশে জন্মায়নি। তাই জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনার বিকল্প নেই। পদ্মাসেতু তন্মধ্যে একটি উদাহরণ মাত্র। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কলেজ গভর্নিং বডি ও অনুষ্ঠানের সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী বলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের সহযোগী হিসেবে সাতকানিয়া-লোহাগাড়ায় শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি ফলে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ অনন্য মর্যাদা লাভ করেছে। ফলে এই কলেজে ভিত্তিপ্রস্তর, নতুন ভবনসহ নানাবিধ উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের এই অগ্রগতিকে আরও বেগবান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় উন্নয়ন পরিকল্পনায় দেশ একদিন উন্নত দেশে পরিণত হবে।

অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন কলেজ অধ্যক্ষ শিব শংকর শীল, বিশেষ অতিথি হয়ে বক্তৃতা করেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, কাজী মোমিন মমতাজ ট্রাষ্টের চেয়ারম্যান মোহাম্মদ হারুন, ইসলামী ব্যাংক সাতকানিয়া শাখার ম্যানেজার রেজাউল করিম, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মমতাজ, জান্নাতুল ফেরদৌস বকুল, মহিলা নেত্রী নারগিস আক্তার মুন্নী, হামিদা বেগম, সুলেখা বড়ুয়া, নিলুপা আক্তার, আফরোজা আক্তার শারমিন, জিনিয়া আক্তার, নুর নাহার, হাসিনা আক্তার, ফরিদা ইয়াসমিন, কৃতি শিক্ষার্থীর মধ্যে বক্তৃতা করেন জুবাইদা সোলতানা, আফিয়া সোলতানা, শারমিন আকতার প্রমুখ। গভর্নিং সদস্য মো. আব্দুল মান্নান, সাতকানিয়া সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, কাজী মোমিন মমতাজ ট্রাষ্টের চেয়ারম্যান মোহাম্মদ হারুন ও ইসলামী ব্যাংক সাতকানিয়া শাখার ম্যানেজার রেজাউল করিম।

জাতীয় সংগীত পরিবেশনের পর আগত অতিথিদের ফুল দিয়ে বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী আফিয়া সোলতানাকে কলেজ সভাপতির পক্ষ থেকে ২ হাজার ও কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে ১ টাকা মূল্যের প্রাইজবন্ড প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে ফ্রি বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net