1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহানবীকে কটুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

মহানবীকে কটুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৭৫ বার

মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:) কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

শনিবার (১১ জুন) সকাল ১১ টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ত্রি-মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখাযায়, মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননা ও কটুক্তির প্রতিবাদে সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় প্রায় ৪৫ মিনিট তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়।

সাভার হাইওয়ে থানা’র অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান বলেন, সড়কে হঠাৎ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net