1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৪০ বার

“বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চায়তা” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় আইনগত সহায়তা সংস্থা ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইডের আয়োজনে উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০জুন) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন। বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুযেল এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা যুগ্ম দায়রা জজ কৃষ্ণ কান্ত রায়, সিনিয়র সহকারী জজ মোঃ আরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন, ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বালিয়াডাঙ্গী উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলোচকগণ দীর্ঘ আলোচনায় আর্থিকভাবে অসচ্ছল, দরিদ্র ও অসহায়, নির্যাতিত ব্যাক্তিদের সরকারী খরচে দেওয়ানী, ফৌজদারী মামালার সহায়তা ও পরামর্শ দেওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net