1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা - আসামি পলাতক । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা — আসামি পলাতক ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৯৫ বার

ঠাকুরগাঁও জেলায় ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করে টালবাহানা করায় চেক ডিজঅনার আদালতে মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকার বাসিন্দা সুজন আলী (৩৬) এ আদালতে মামলাটি দায়ের করেন আসামি এখন পলাতক । মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের হেলাল উদ্দীনের ছেলে আলমগীর হোসেন (৩৪) আলুর ব্যবসার করার কথা বলে, একই গ্রামের সুজন আলীর নিকট ১০ লাখ টাকা ধার গ্রহন করেন। এ সময় আলমগীর তাকে একটি চেক প্রদান করেন। ধারের টাকা পরিশোধের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হয় আলমগীর।

দীর্ঘদিন টালবাহানা করায় সুজন আলী গত ২১ সালের ২৫ জুলাই পূবালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখায় আলমগীরের দেওয়া চেকটি নগদায়ন করতে গিয়ে দেখেন তার একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। পরবর্তিতে ঐ দিনই চেকটি ডিজঅনার হয়। পরদিন সুজন আলী এ ঘটনায় আলমগীর হোসেনকে একটি লিগ্যাল নোটিশ পাঠালেও সেটি তিনি গ্রহন না করায় ২১ সালের ২৬ জুলাই তা ফেরত আসে। পরবর্তীতে কোন কুল কিনারা না পেয়ে সুজন আলী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদর, ঠাকুরগাঁও জেলায় আলমগীরের বিরুদ্ধে সি আর মামলা নং– ৬৪৩/২০২১ দায়ের করেন। সেখানে ১৮৮১ সনের নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যাক্ট (সংশোধনী/০৬) এর ১৩৮ ধারায় মামলাটি দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net