1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৪৬ বার

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় খলিলুর রহমান খলিল (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াখোর নাপিতপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের গান্ডীগারী গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। বালিয়াডাঙ্গী থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সোবহান বলেন, খলিলুর রহমান তার বন্ধু রতনের শাশুড়ির জানাজা শেষে মহিষমারী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

এ সময় জিয়াখোর নাপিত পাড়া মোড়ে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইউক্ল্যাপ্টাস গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন খলিল। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । পুলিশ জানায়, বাইক চালানোর সময় তার মাথায় হেলমেট না থাকায় সে মুখে ও মাথায় গুরুতর আঘাত পায়। যেহেতু অন্য কোনো গাড়ির সাথে তার দুর্ঘটনা ঘটেনি তাই এ বিষয়ে থানায় কোন মামলা হবে না। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net