1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোসাইরহাট উপজেলা নগদ ১লাখ টাকা ও ২০০ পিছ RR ইয়াবা সহ গ্রেফতার ১ জন। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

গোসাইরহাট উপজেলা নগদ ১লাখ টাকা ও ২০০ পিছ RR ইয়াবা সহ গ্রেফতার ১ জন।

শরীয়তপুর জেলা থেকে বিশেষ প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩২৮ বার

শরীয়তপুর জেলা গোসাইরহাট উপজেলা আলাওয়ালপুর ইউনিয়নের মফিজ মাস্টারের কান্দি থেকে ছালাম বেপারী ( ৪০) নামে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার জানান গোপন সংবাদের সূত্র ধরে আমরা সকালে আমাদের লোক দিয়ে প্রথমে ছালাম বেপারীর কাছ থেকে ৪ পিছ ইয়াবা ক্রয় করি। তখনই আমরা বুঝতে পেরেছি সে ইয়াবা বিক্রির সাথে জড়িত। আলাওলপুর ইউনিয়নের গরীবেরচর বাজার থেকে তাক আটক করি। তারপর তাকে সঙ্গে নিয়ে তার বাড়ীতে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ২০০ পিছ RR উন্নতমানে ইয়াবা ও নগদ ৯৯ হাজার ৫০০ শত টাকা উদ্ধার করতে সক্ষম হই।

তার বাড়ীতে যখন আমরা আসি বাড়ীর লোকজন তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। আমরা চেষ্টা করে দরজা খুলে ভিতরে প্রবেশ করি। এরপর ঘরের ভিতরে থাকা আলমারী ও সেলফ থেকে টাকা ও ইয়াবা উদ্ধার করি। ওসি আসলাম সিকদার বলেন আমরা মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে ওসি আসলাম সিকদার ছাড়াও ছিলো মতিউর রহমান অফিসার অপারেশন সহ আরো পুলিশ সদস্যরা। এলাকাবাসী মাদকের বিরুদ্ধে অভিযানকে সাধুবাদ জানিয়েছে। ছালাম বেপারীকে জিজ্ঞাসাবাদের জন্য এখন থানা হাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net