ঢাকা   ০২:০০:৫২ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

গোবিন্দগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৮০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তাদের ছেলে রিফাত (১২)।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু চড়াতে যান রিফাত। এসময় জমিতে বৈদ্যুতিক সেচপাম্পের তারে গরুসহ বিদ্যুৎ স্পৃষ্ট হয় রিফাত। বিষয়টি টের পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে মা রহিমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বৈরাগীরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি