1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হয়তো পারিবারিক শত্রুতার প্রতিশোধ নিতেই শিশু ওয়ালিদের উপর এমন নৃশংসতা! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

হয়তো পারিবারিক শত্রুতার প্রতিশোধ নিতেই শিশু ওয়ালিদের উপর এমন নৃশংসতা!

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩২৭ বার

চট্টগ্রামের হাটহাজারীতে নৃশংসভাবে এক শিশু হত্যা হয়েছে। উপজেলার পূর্ব শিকারপুর নেয়ামত আলি সড়ক এলাকার হাঁচি মিয়ার বাড়িতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটির নাম ওয়ালিদ (বয়স সাড়ে ৩), শিশুটির আরব আমিরাত প্রবাসী পিতার জাবেদ এর একমাত্র পুত্র সন্তান ওয়ালিদ।

পরিবার জানায়, দুপুরের দিকে ওয়ালিদের মা ও দাদি শিশুটিকে ঘরে রেখে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যান। তারা এসে দেখেন- কে বা কারা শিশু ওয়ালিদকে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে। পরে চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকটস্থ মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন- শিশুটির শরীরে ছুরিকাঘাত করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট আজ লাশ হস্তান্তর করা হয়েছে। হত্যার কারন খুঁজতে পুলিশ কাজ করছে।

এদিকে শিশু ওয়ালিদের মা ইসরাত জাহান বিলাপ করতে করতে বলেন- ‘আমার কলিজা টুকরাকে কোন পাষাণ একান্ড করেছে? আল্লাহই জানেন, আমি খুনির ফাঁসি চাই।’ ওয়ালিদের নানী শ্যামল বাংলা’কে বলেন- ‘হয়তো পিতার সাথে কারো শত্রুতার কারনে আমার নিষ্পাপ নাতিকে হত্যা করেছে’ আশংকা তাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net