ঢাকা   ১১:১৭:২৭ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রামগড়ে আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন)

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪৫২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি রামগড় উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।
শুক্রবার দুপুরে তিনি পাতাছড়া ইউনিয়নের দিত্ত কার্বারি পাড়ায় গৃহের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ইতিপূর্বে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্মিত কয়েকটি গৃহ পরিদর্শন করে পুনর্বাসিত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত, পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার জানান, রামগড় উপজেলায় আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ২৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ৩য় পর্যায়ে আরো ৭৩টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি