1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিপন্ন প্রজাতির 'মদনটাক' পাখি কুষ্টিয়ায় উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

বিপন্ন প্রজাতির ‘মদনটাক’ পাখি কুষ্টিয়ায় উদ্ধার

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪৮৯ বার

কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকা থেকে আহত অবস্থায় একটি বিপন্নপ্রায় ‘মদনটাক’ পাখি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে স্থানীয় এক তরুণের সহায়তায় পাখিটি উদ্ধার করেন এসআই সোহেল নামের এক ব্যক্তি। তিনি পাখি ও বন্য প্রাণী সংরক্ষক হিসেবে পরিচিত। পাখিটিকে তিনি কুষ্টিয়া শহরের গড়াই নদীসংলগ্ন কমলাপুর এলাকায় নিজ বাড়িতে রেখে শুশ্রূষা দিচ্ছেন। বন অধিদপ্তরের রেসকিউ সেন্টারে পাখিটিকে পাঠাতে যোগাযোগ করেছেন তিনি।

দেশে বিলুপ্তপ্রায় প্রজাতির পাখিদের মধ্যে একটি হচ্ছে ‘মদনটাক’। লম্বা ঠোঁটের বিশালদেহী এ পাখিটি চলে এসেছে কুষ্টিয়ায়। কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকা থেকে আহত অবস্থায় একটি বিপন্ন প্রায় মদনটাক পাখিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুন) রাতে স্থানীয় এক তরুণের সহায়তায় পাখিটি উদ্ধার করেন পাখি প্রেমিক এসআই সোহেল নামের এক ব্যক্তি। তিনি পাখি ও বন্য প্রাণী সংরক্ষক হিসেবে পরিচিত। প্রথমে পাখিটিকে তিনি কুষ্টিয়া শহরের গড়াই নদীসংলগ্ন কমলাপুর এলাকায় নিজ বাড়িতে রেখে শুশ্রূষা দিয়েছেন। বন অধিদপ্তরের রেসকিউ সেন্টারে পাখিটিকে পাঠাতে যোগাযোগ করেছেন তিনি।

মদনটাক একটি বিপন্ন প্রজাতির পাখি। ইংরেজি নাম ‘লেসার অ্যাডজুট্যান্ট’। বৈজ্ঞানিক নাম Leptoptilos javanicus । এটি ‘সিকোনিডাই’ পরিবারভুক্ত বড় আকারের জলচর পাখি। এটি লম্বায় ৮৭ থেকে ৯৩ সেন্টিমিটার (৩৪ থেকে ৩৭ ইঞ্চি)। পায়ের উচ্চতা ১১০ থেকে ১২০ সেন্টিমিটার। ওজন চার থেকে সাড়ে পাঁচ কেজি হয়। মাথার তালু, কপাল, গলা পালকহীন। গলা লালচে বা হলুদ চামড়া দিয়ে আবৃত। ঠোঁট শক্ত ও রং ময়লাটে হলুদ। প্রজনন মৌসুমে ঠোঁটের গোড়া লালচে হয়। ওপরে পিঠ থেকে লেজ পর্যন্ত পালক উজ্জ্বল ধাতব কালো। লেজের প্রান্ত ময়লাটে সাদা। গলার নিচ থেকে লেজের তলা পর্যন্ত সাদাটে। পা ও পায়ের পাতা কালো। অপ্রাপ্তবয়স্ক মদনটাকের মাথায় ও ঘাড়ে পালক দেখা যায়। প্রধান খাবার মাছ, শামুক, ইঁদুর, ব্যাঙসহ নানা প্রজাতির সরীসৃপ। মদনটাকের প্রজনন মৌসুম জুন থেকে জুলাই। এরা বাসা বাঁধে গাছের উঁচুতে। ডিম পাড়ে তিন-চারটি। ডিম ফুটতে সময় লাগে ২৮ থেকে ৩০ দিন। ছানা উড়তে শিখে ৫০ দিনের মধ্যে। অতিরিক্ত ওজনের কারণেই এরা বিপাকে পড়ে যায়।

এদিকে শুক্রবার (১৭ জুন) দুপুরের দিকে জগতি এলাকায় বন বিভাগের অফিসে গিয়ে দেখা যায় কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এসআই সোহেল মদনটাক পাখিটির মুখে মাছ তুলে দিচ্ছেন তিনি । পাখিটির দুটি ডানার বেশ কয়েকটি পালক কাটা, সে জন্য উড়তে পারছে না। অসুস্থ থাকায় চুপচাপ আছে।

এসআই সোহেল জানান, তিনি ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের এক কর্মকর্তার কাছ থেকে ফোনে জানতে পারেন, কুষ্টিয়ার হরিপুর এলাকায় একটি মদনটাক পাখি ধরা পড়েছে। এমন খবর শোনার পরপরই তিনি দ্রুত সেখানে ছুটে যান। গিয়ে দেখতে পান, পাখিটিকে অনেক মানুষ ঘিরে রেখেছে। দুই ডানার পালক কেটে ফেলায় পাখিটি উড়তে পারছে না। সেখাকার বাসিন্দা মোহাম্মদ সুমন আলী নামের এক তরুণ তাঁকে জানান, পাশের বানিয়াপাড়া এলাকায় কয়েকজন তরুণ গাছ থেকে পাখিটি ধরে আনেন। তাঁরা পাখিটিকে জবাই করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

সুমন আলী খোঁজ পেয়ে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯এ ফোন করে জানান। এরপর বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে বিষয়টি জানানো হলে তিনি ফোন পান।

২৪ বছর ধরে পাখি ও বন্য প্রাণী সংরক্ষণের কাজে যুক্ত এসআই সোহেল বলেন, কুষ্টিয়ায় এই প্রথম মদনটাকের দেখা মিলল। উদ্ধার করা পাখিটির বয়স কম। সুমন আলী নামের ওই তরুণের তৎপরতায় পাখিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। রাতেই পাখিটি বাড়িতে এনে একটি কক্ষে রাখা হয়। বেশ দুর্বল আছে। তাকে বিভিন্ন ধরনের মাছ খাওয়ানো হয়েছে। এসআই সোহেল আরও জানান, পাখিটি বিপন্ন প্রজাতির। ওজন প্রায় ৫ কেজি। ৯৩ সেন্টিমিটার লম্বাকৃতির পাখিটি দেখতে অসংখ্য মানুষ ভীড় করছেন। তিনি জানান, পাখিটির শারীরিক অবস্থা ভালো না। ডানায় আঘাত থাকায় উড়তে পারছে না। খুলনা বন অধিদপ্তরের রেসকিউ সেন্টারে পাঠানোর জন্য যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে প্রকৃতি ও জীবন নিয়ে কাজ করা প্রকৃতি প্রেমী শাহাবুদ্দিন মিলন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্ন প্রজাতির পাখির সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ইদানিং মানুষ যেন বন্যপ্রণীর প্রতিহিংসা আচরণ করছে।

এদিকে শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে খুলনা বন অধিদপ্তরের রেসকিউ সেন্টারের কর্মকর্তারা গাড়ি নিয়ে আসলে তাদের কাছে পাখি প্রেমিক,পাখি ও বন্য প্রাণী সংরক্ষক হিসেবে পরিচিত ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এসআই সোহেল মদনটাক পাখিটিকে হস্তান্তর করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net