ঢাকা   ১০:১২:১০ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা অপসারণে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে হাটহাজারী পৌরসভা

কে এম ইউসুফ (হাটহাজারী) চটগ্রাম ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৯৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দূর্ভোগে পড়েছে পুরো হাটহাজারীবাসী। নিম্নাঞ্চল হওয়ায় উপজেলার ছিপাতলী, গড়দুয়ারা, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দনসহ কয়েকটি ইউনিয়নতো প্লাবিত হয়েছেই, বেশ কিছু নতুন এলাকা যুক্ত হয়েছে এর মধ্যে।

বিশেষ করে হাটহাজারী পৌরসদরের ফটিকা, কামাল পাড়া, শাহজালাল পাড়া, আজিম পাড়া, মিরেরখীল, মিরেরহাট বাজার, মাটিয়া মসজিদ, খেরুপাড়া তৎসংলগ্ন এরিয়াগুলো অনেকক্ষণ পানিবদ্ধ ছিলো জনসাধারণ।
তবে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক মাঠে নেমেছেন হাটহাজারী পৌর প্রশাসক শাহিদুল আলম।

ইউএনও দুদিন ধরে পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খানকে নিয়ে প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে সহায়ক সদস্যদের সমন্বয়ে জলাবদ্ধসড়ক ও নালাসমূহ সরেজমিন পরিদর্শন করে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছেন, সারাদিনই মাঠে ছিলেন তাঁরা।

পৌরসভার মিরেরহাট অঞ্চল পরিদর্শনে এলে পৌর প্রশাসক শাহিদুল আলম বলেন- পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক কাজ করছেন, বিভিন্নস্থানে আবর্জনা ফেলে বা ছা’মানাদি রেখে পানি যাওয়ার স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে অনেকে’ যা অত্যন্ত দুঃখজনক।”
এমনই একটি স্থান→ হাটহাজারী – নাজিরহাট মহাসড়ক সংলগ্ন মাটিয়া মসজিদ এলাকায় সড়কের পশ্চিম পার্শ্ববর্তী এস্কেভেটর দিয়ে খাল খনন করে পানি চলাচল নিশ্চিত করা হয়েছে। যা পরবর্তীতে নালা নির্মাণ করা হবে।’

এদিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবদুল লতিফ উকিল রোড সংলগ্ন মরা ছড়া খাল পাড় ভেঙে প্লাবিত হওয়া স্থান, হাজী জালাল আহম্মদ সওঃ বাড়ী রোড এদিকে ৩ নং ওয়ার্ডের আজিম পাড়া রোড, শায়েস্তা খাঁ পাড়া, মেখল আজিজিয়া মজিদিয়া রোড সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহিদুল আলম। সাথে পৌর প্রকৌশলী ছাড়াও সহায়ক কমিটির সদস্য আলী আজম, মো. জাফর প্রমূখ ছিলেন।

এদিকে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও ইউপি সদস্যদের নিয়ে স্থানীয় সড়ক ও স্থাপনাগুলোর জলাবদ্ধতা নিরসনে কাজ করে চলেছে উপজেলা প্রশাসন’ জানিয়েছেন ইউএনও শাহিদুল আলম।
এদিকে চট্টগ্রাম – নাজিরহাট মহাসড়কের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় এলাকায় মহাসড়কের উপর কোমর পানি প্রবাহিত হচ্ছিলো সকাল দশটার দিকেও। খবর পেয়ে ছুটে যান তিনি, পানি নিস্কাশন করে যান চলাচল নিশ্চিত করেছেন স্থানীয়দের সাথে নিয়ে’ এমনটি দেখা গিয়েছে উপজেলার কয়েক স্পটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি