1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমা ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত ও ধরলা ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি বন্দী পরিবারের মাঝে দূরভোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমা ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত ও ধরলা ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি বন্দী পরিবারের মাঝে দূরভোগ

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৮১ বার

গত ৩ সপ্তাহের ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার বাম তীরের লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়েছে প্রায় ১০ হাজার পরিবার। অপরদিকে ধরলার পানি ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (২১জুন) বিকেল ৩ টার দিকে দেশের বৃহত্তম সেচপ্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮৪ সেন্টিমিটার। যা (যা বিপদসীমার ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) যা বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ধরলার পানি সমতল ৩০.৯৪ ( বিপদসীমা ৩১.০৯ মিটার) যা ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাটগ্রামে ১৭৯ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল ১০ টা থেকে লালমনিরহাটে বৃষ্টিপাত ৫১ মিলিমিটার ছিল।

ব্যারেজ ও নদী তীরবর্তী মানুষ জানান, গত ৩ সপ্তাহ থেকে থেমে থেমে ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে যায়। ফলে গত মাসের শুকনো মরুময় তিস্তা ও ধরলা নদীতে পানি ফুলে ফেঁপে উঠেছে।
ফিরে পেয়েছে তিস্তা তার আপন সৌন্দর্য। নৌকা আর মাঝি মাল্লাদের ব্যস্ততা বেড়েছে। জেলেরাও প্রায় ফিরে পেয়েছে তিস্তা ও ধরলার পানি আর মাছ।
পানি বেড়ে যাওয়ার কারণে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতিরিক্ত পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। ভারতের গজলডোবায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় উজানের ঢেউ বেড়ে ডালিয়া পয়েন্টে পানি বেড়েছে বলে জানিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।

নদীপাড়ের মানুষজন জানান, পানি বেড়ে যাওয়ার কারণে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী,তুষভান্ডার কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ১০ হাজার পরিবার পানি বন্দী হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি প্রবাহ বেড়েছে। সবগুলো জলকপাট খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ পয়েন্টে তিস্তার পানি এখনও বিপৎসীমার ২৪সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টির কারণে এ সময় পানি প্রবাহ কমা- বাড়ার মধ্যেই থাকবে। পানি বন্দী হয়ে পড়েছে জেলার প্রায় ১০ হাজার পরিবার কষ্টের মাঝে জীবন যাপন করছেন, পানি বন্দী পরিবার গুলো। বন্যাকবলীত পরিবারের মাঝে এান সামগ্রী বিতরনের দাবী জানান, এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net