ঢাকা   ০৫:৪৫:৩৭ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

গুইমারা উপজেলা পরিষদের উদ্যোগে স্কুল ব্যাগ,সেলাই মেশিন ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ

আবদুল আলী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিবি) আওতায় বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, দুস্হ নারীদের সেলাই মেশিন এবং প্রাথমিক ও এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

২৩ জুন বৃহস্পতিবার দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব বিতরণ করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ ও গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা এল জি ই ডি ইন্জিনিয়ার আবদুল মান্নান, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ জায়নুল আবদীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য যে ১১৫২ টি স্যানিটারী ন্যাপকিন,২০ টি সেলাই মেশিন ও ১৯৮ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি