1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর খুনি মাজেদের নাতি ছাত্রলীগের সাধারণ সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি মাজেদের নাতি ছাত্রলীগের সাধারণ সম্পাদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪০৭ বার

স্টাফ রিপোর্টারঃ সোমবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির রায় মাথায় নিয়ে পলাতক আসামিদের অন্যতম ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।

এমন খবরের মাঝেই জানা গেল, বঙ্গবন্ধুর খুনি মাজেদের নাতি মুজিব উল্যাহ পলাশ বিশ্বাস বর্তমানে ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।মাজেদ গ্রেফতারের পর স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘকাল ধরেই বঙ্গবন্ধুর খুনি মাজেদের পরিবারকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে এলাকার প্রভাবশালীরা। যে কারণে তার নাতি পলাশ বিশ্বাস আজ ছাত্রলীগ নেতা এবং কমিটির সাধারণ সম্পাদক পদ বাগিয়েছে।

তারা জানান, মুজিব উল্যাহ পলাশ মিয়াকে কমিটির সাধারণ সম্পাদক করায় এ নিয়ে সমালোচনা শুরু হলে সেই কমিটি একবার স্থগিত করা হয়েছিল। পরে একটি প্রভাবশালী মহলের চাপে সেই কমিটি আবার বহাল করা হয়।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাহমুদ এক গণমাধ্যমকে জানান, উপজেলা ছাত্রলীগ কমিটি আমরা দেইনি। তাই এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না। আমাদের ওপর এর দায়ভার পড়ে না।

কমিটির সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশ বিশ্বাস খুনি মাজেদের নাতি কিনা জানতে চাইলে

রিয়াজ মাহমুদ বিষয়টি জানতেন না বলে দাবি করেন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা দুপুরে এ তথ্য জানার পর খবর নেয়া শুরু করেছি। এ নিয়ে পরে একটা সিদ্ধান্তে আসব।

বিষয়টি কেন আগে জানা ছিল না প্রশ্নে আল নাহিয়ান খান জয় বলেন, আমরা দায়িত্ব নেয়ার আগে পলাশ বিশ্বাস ওই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হয়েছে। তাই বিস্তারিত জানা ছিল না আমাদের।

প্রসঙ্গত, বঙ্গন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মাজেদ গত ২৩ বছর ধরে কলকাতায় অবস্থান করছিলেন। গত ১৬ মার্চ তিনি ঢাকায় ফেরেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর সাড়ে এগারো নম্বর থেকে গ্রেফতার করা হয় তাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net