1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ‘ইফতার মাহফিলের ব্যানার’ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ‘ইফতার মাহফিলের ব্যানার’

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৬০ বার

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সারাদেশের মতো ঠাকুরগাঁও জেলায় জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তবে ওই অনুষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিলের ব্যানার দেখে বিব্রত হয়েছেন অতিথিরা। ২৫ জুন শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয় থেকে র‌্যালি, সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে আতশবাজি ফোটানোর আয়োজন করা হয়। এর আগে, সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় এবং সেখানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্তরের হাজারো মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জমায়েত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে কোনও কমতি না থাকলেও বিপত্তি ঘটে ব্যানারে। অনুষ্ঠানের স্টেজের সামনে এবং অতিথিদের আসনের আগে ইফতার ও দোয়া মাহফিলের চকচকে ব্যানার দেখে বিব্রত হয়েছেন অনেকে। আবার অনেকেই মনে করেছেন হয়তো রোজা রাখারও কোনো বিষয় রয়েছে এ অনুষ্ঠানে। আর তাই সে ব্যানারটিকে ঘিরে কৌতূহলের শেষ নেই আগত অতিথিদের। অনুষ্ঠানে আসা বিথি আক্তার নামের এক স্কুল শিক্ষার্থী জানায়, বুঝতে পারছি না কিসের দোয়া মাহফিল হবে। আমরা তো এসেছি পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। আরেক শিক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবক জানান, এ ধরনের একটা বিষয় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এখান থেকে কী শিক্ষা পাবে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ ভুলটি একটি ব্যানারে ছিল। ইফতার মাহফিলের যে ব্যানার বোর্ডটি ছিল, এর ওপরে অন্য ব্যানার লাগানো ছিল। আমরা খুঁজে বের করব এ ঘটনাটি কে ঘটিয়েছে। যদিও সেখানে সিসি ক্যামেরা ছিল না, তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net