1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে মাদ্রাসার পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে নিহত-২,আহত-১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

নরসিংদীতে মাদ্রাসার পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে নিহত-২,আহত-১

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩২০ বার

নরসিংদীর মাধবদীতে মাদ্রাসার পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে ২ জন নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জুন) বিকেল সোয়া তিনটার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন নূরালাপুর ইউনিয়নের গদাইরচর আছিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর বাসাইল এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে স্যানিটারি মিস্ত্রি জাহিদ(৩২) ও
উত্তর সাটির পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে রং মিস্ত্রী বায়েজিদ (২২)। এঘটনায় মাধবদীর গদাইরচর এলাকার কাউছার মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শী আনিছ (১৬)কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ১ মে নরসিংদী সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্যানিটারী কন্ট্রাক্টর ও প্রত্যক্ষদর্শী রণি হাসান জানান,মিস্ত্রিরা মাদ্রাসার পূর্ব পাশের দেয়ালে রং করার সময় তাদের কাজ করার একটি যন্ত্র মাদ্রাসার পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে যায়। পরে স্যানিটারি মিস্ত্রী জাহিদ তা তুলতে বাঁশ দিয়ে ট্যাংকির ভিতরে নামেন।
তিনি সেখানে নেমে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে।তাকে উদ্ধার করতে বায়েজিদ ট্যাংকিতে নামেন পরে তাকে উদ্ধার করতে প্রত্যক্ষদর্শী আনিছ ভেতরে নেমে সেও ফিরে আসে নি। পরে তাদের উদ্ধার করতে অন্যরা নামতে চাইলে এলাকাবাসী নামতে নিষেধ করে পরে ফায়ার সার্ভিসে খবর দেয় পরে
বিকেল ৪ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন,আমরা খবর শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করি। উদ্ধারকৃতদের মধ্যে ২ জন ঘটনাস্থলে পৌঁছার আগেই মারা যায়। উদ্ধার হওয়া আনিছের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
মূলত বিষাক্ত গ্যাসের কারণে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছি। সেখানে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে ও জানান তিনি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net