1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাজী মোহাম্মদ দানেশ'র ৩৬তম মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি প্রশাসনের বিভিন্ন কর্মসূচী পালন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন

হাজী মোহাম্মদ দানেশ’র ৩৬তম মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি প্রশাসনের বিভিন্ন কর্মসূচী পালন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩১৬ বার

আজ ২৮ জুন ঐতিহাসিক তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ কৃষক নেতা মরহুম হাজী মোহাম্মদ দানেশ’র ৩৬তম মৃত্যুবার্ষিকী। তাঁর নামেই উত্তরবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নামকরণ করা হয়েছিল। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে হাবিপ্রবি প্রশাসন।

এই কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১ টায় দিনাজপুরের গোড়-এ-শহীদ বড় ময়দানসংলগ্ন জামে মসজিদের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ এঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে হাবিপ্রবি প্রশাসন। এ সময় হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদ যোহর হাবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ খ্রিষ্টাব্দের ২৭ শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে তিনি ১৯৩১ সালে স্নাতকোত্তোর ডিগ্রি লাভ করেন। ১৯৩২ সালে তিনি আইনে ডিগ্রি লাভ করেন এবং দিনাজপুর জেলা আদালত বার-এ যোগ দেন।
হাজী মোহাম্মদ দানেশ অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা যিনি ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের ‘জনক’ হিসাবে আখ্যায়িত করা হয়। ১৯৮৬ সালের ২৮ জুন তিনি মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net