1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় যুবলীগ নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন

মান্দায় যুবলীগ নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

জেলা বার্তা পরিবেশক,নওগাঁ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৪১৩ বার

নওগাঁর মান্দায় ৬নং মৈনম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার প্রাইভেটকার ভাঙচুর করা হয়। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মৈনম বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মোয়াজ্জেম হোসেন মিলন বাদী হয়ে মান্দা থানায় এবিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মৈনম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিলন তার নিজস্ব প্রাইভেটকার যোগে মৈনম বাজারে যান। সেখান থেকে ফেরার পথে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে মৈনম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা’র ছেলে মো. আলামিন রানা তার ক্যাডার বাহিনীকে নিয়ে চাইনিজ কুড়াল, রামদা, হাসুয়া, লোহার রডসহ মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকারের গতি রোধ করে। এসময় তারা প্রাইভেটকারটি ভাঙচুর করে।

ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন মিলন জানান, আমি ঔষধ কেনার জন্য মৈনম বাজারে যাই। সেখান থেকে ফেরার পথে কোনো কিছু বুঝে উঠার আগেই পথরোধ করে মৈনম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা’র ছেলে মো. আলামিন রানা ও তার ক্যাডার বাহিনী। এসময় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতে বলে। আমি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানালে তারা আমার গাড়িটি ভাঙচুর করে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এবিষয়ে ভুক্তভোগী মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net