1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে পুনাকের ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল

হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে পুনাকের ত্রাণ বিতরণ

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩২৪ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বন্যাদুর্গদের মাঝে ত্রান বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২ জুলাই) বেলা ১২টার দিকে ঐ উপজেলার নিজ শেখ সুন্দর দাখিল মাদরাসার মাঠে গড্ডিমারী ও সানিয়াজান ইউনিয়নের পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।
পরে হাতীবান্ধা থানা চত্বরে শিশু কর্ণার উদ্বোধন, পুলিশ সদস্যের ১৫জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান এবং ৫০জন এতিম ও মেধাবী শিক্ষাকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান বেনজির আহমেদের সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা।
এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাওয়া বিবীসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করে। এতে প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আর এই অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশের নারী সদস্যদের সংগঠন পুনাক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net