1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

ঠাকুরগাঁওয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৫০ বার

দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও জেলায় সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ জুলাই রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের (মহাপরিচালক, বিশেষ তদন্ত) অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দুর্নীতি দমন কমিশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আব্দুল করিম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও জেলার উপ- পরিচালক এস,এম রাশেদুর রেজা প্রমুখ। এর আগে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের সমম্বিত জেলা কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলার পাশাপাশি ১২টি জেলায় নতুন সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন করা হয় বলে জানান কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net