1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুর পৌরসভার ৪৬২১ জনের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ করলেন মেয়র রাফিকা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সৈয়দপুর পৌরসভার ৪৬২১ জনের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করলেন মেয়র রাফিকা

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩১৫ বার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৪ হাজার ৬২১ জন সুবিধা ভোগীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ১০ টায় এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র রাফিকা জাহান বেবী।

পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এসময় আরও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম সরকার দুলু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকতার শাহিন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মানোয়ার হোসেন হায়দার প্রমুখ।

উপস্থিত পৌরবাসীর প্রতি মেয়র রাফিকা জাহান বেবী ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, সকলকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সকলেই স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করবেন।

যারা সামর্থ্যবান এবং কুরবানী দিবেন। তারা অবশ্যই নির্দিষ্ট স্থানে পশু জবাই করে নির্দিষ্ট স্থানেই বর্জ্য তথা ময়লা আবর্জনা ফেলবেন। যাতে করে পরিচ্ছন্নতা কর্মীরা যথাসময়ে সহজ ও সুন্দরভাবে তা অপসারণ করে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে।

এসময় তিনি পুলিশ প্রশাসন, পরিচ্ছন্নতা কর্মীদের সহ পৌরসভার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র সিটিজেন, পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেমন আমাকে পৌর মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তেমনি পৌরবাসী ভোটাররা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। একারনে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ওয়ার্ড ভিত্তিক সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করায় হতদরিদ্র পরিবারগুলো শান্তিপূর্ণ পরিবেশে স্বল্প সময়ে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বাড়ি ফিরতে পারছেন। প্রতিটি কার্ডধারী সুবিধাভোগী ১০ কেজি করে চাল পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net