1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ইউএনডিপি'র অর্থায়নে রাস্তা সংষ্কার কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র রাফিকা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

সৈয়দপুরে ইউএনডিপি’র অর্থায়নে রাস্তা সংষ্কার কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র রাফিকা

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৬৮ বার

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)’র অর্থায়ন ও ওই প্রতিষ্ঠানের নাগরিক সংগঠন কমিউনিটি ডিভেলোপমেন্ট কমিটি (সিডিসি) এর তত্বাবধানে নীলফামারীর সৈয়দপুরে ৩ টি রাস্তা সংষ্কার করা হচ্ছে। পৌরসভার ১৪ ও ১৫ নং ওয়ার্ডের এই রাস্তা সংষ্কার কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান।

বুধবার (৬ জুলাই) বিকালে বাঁশবাড়ী ও মিস্ত্রীপাড়া এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ নং ওয়ার্ডের বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরষ্কার প্রাপ্ত পোল্ট্রি উদ্যোক্তা ও যুবনেতা সোহেল আখতার, সৈয়দপুর উর্দূভাষী ক্যাম্প কমিটি (এসপিজিআরসি)’র সভাপতি আকবর খানসহ সিডিসি সভানেত্রী, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওই এলাকায় ৮০ ফুট ও ৬২ ফুট দৈর্ঘ্যের দুইটি কাচা রাস্তা সিসি ঢালাই করা হয়। এর আগে ১৫ নং ওয়ার্ডের মিস্ত্রীপাড়ায় একটি রাস্তায় অনুরুপ কাজের উদ্বোধন করা হয়। এখানে ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আবুল কাশেম দুলু সরকার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net