ঢাকা   ০১:০৫:৩০ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে নিহত-২

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝুকিপুর্ন মোড় হওয়া সত্বেও কোন আইল্যান্ড নেই।ডাবল লেনের চার রাস্তার মোড় হওয়ার কারনে দুর্ঘটনার আশংকা বহুগুন রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার বাস মালিক সমিতি কার্যালয়ের সামনে দ্রৃতগতির একটি মাহেন্দ্র উল্টে মাহেন্দ্র’র দুই যাত্রি নিহত হয়েছে। নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাকপাড়া এলাকার মোঃ নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল ইসলাম ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ডাওটিয়া এলাকার আতিয়ার রহমানের ছেলে মতিয়ার রহমান। এ ঘটনায় শামিম মোল্লা নামে অপর এক যাত্রি গুরুতর আহত হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ওই মাহেন্দ্রর যাত্রিরা জানান, তারা ঢাকা থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। দৌলতদিয়া ঘাট থেকে ওই মাহেন্দ্রর যাত্রি হিসেবে রওনা দেওয়ার পর চালক খুব জোরে গাড়িটি চালাচ্ছিলেন। বার বার না করা সত্বেও তিনি বলছিলেন আমি সারারাত গাড়ি চালিয়েছি কিছু হবে না। কিন্তুু বড়পুল এলাকায় এসে আইলেন্ডের সাথে ধাক্কা লেগে মাহেন্দ্রটি উল্টে যায় এবং যে দুইজনের মাথায় আঘাত লেগেছিল তারা মারা যান।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন এ ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে। এখনও রাজবাড়ী সদর হাসপাতালে পুলিশের এস আই মোয়াজ্জেম হোসেনের সঙ্গী ফোন মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি