ঢাকা   ০৮:৫৯:২৭ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক

পাহাড়ের মানবিক ও জননন্দিত চিকিৎসক শহীদ তালুকদারকে মামলা থেকে অব্যাহতির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও আইনমন্ত্রীকে স্মারকলিপি

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পাহাড়ের মানবিক ও জননন্দিত চিকিৎসক শহীদ তালুকদারকে দুদকের দায়ের করা মামলা থেকে অব্যাহতির দাবীতে মানববন্ধন ও আইনমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে খাগড়াছড়ি নাগরিক সমাজ।
রবিবার সকালে খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। নাগরিক সমাজের আহবায়ক তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সনাকের সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান, প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, এডভোকেট প্রতিম রায় পাম্পু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রকৌশলী নির্মল দাশ, নারী অধিকার নেত্রী সেফালিকা ত্রিপুরা, সাংবাদিক চিংমেপ্রু মারমা, নাগরিক সমাজের সদস্য সচিব আবু দাউদ প্রমূখ।

মানববন্ধনের বক্তব্য বক্তারা বলেন, ডাক্তার শহীদ তালুকদার একজন সাদামনের মানুষ। পাহাড়ের মানবিক ও জননন্দিত চিকিৎসক। একজন জনদরদি অসাম্প্রদায়িক চিকিৎসক। কঠিন সময়ে রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্ব নিয়ে সরকারের গুরু দায়িত্ব পালন করছেন।

অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে তাঁকে মামলা থেকে অব্যাহতি দাবী জানান বক্তারা। অন্যথায় পাহাড়ের সাধারণ মানুষ রাস্তায় নেমে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে জেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ১ হাজার লোকের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলাা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবরে প্রদান করা হয়।
উল্লেখ্য, ডাক্তার শহীদ তালুকদার বর্তমানে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি