1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজৈর প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার সম্পাদক ফিরোজ ঢালী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজৈর প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার সম্পাদক ফিরোজ ঢালী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৯৪ বার

মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজৈর প্রেস ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মতিয়ার রহমান (দৈনিক মাতৃভাষা) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফিরোজ ঢালী (দৈনিক বনিক বার্তা)।

রাজৈর প্রেস ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন শুক্রবার (১৫ জুলাই) বিকাল ৫ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এছাড়া সহ-সভাপতি পদে এড. গৌরাঙ্গ বসু (দি ডেইলি মর্নিং অবজারভার), সহ-সাধারণ সম্পাদক পদে নাজমুল কবীর (দৈনিক আমার কাগজ), সাংগাঠনিক সম্পাদক পদে অনাদি কুমার মন্ডল (এশিয়ান টেলিভিশন), দপ্তর সম্পাদক পদে শেখ সাজেদুল হক বোরাক (দৈনিক সোনালী বার্তা), অর্থ সম্পাদক পদে কাজী নজরুল ইসলাম (দৈনিক ডেসটিনি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম (দৈনিক এশিয়া বানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাজেদুল ইসলাম শাওন (দৈনিক নওরোজ), কার্যর্নিবাহী সদস্য পদে সাহাবুদ্দিন সাহা (দৈনিক দেশসেবা), এফ.আর. মামুন (দৈনিক নয়া দিগন্ত) , কাজী নজরুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), নূরজাহান পারুল (দৈনিক আজকের সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রাজৈর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এর দ্বায়িত্ব পালন করেছেন মনিন্দ্র নাথ বাড়ৈ (প্রধান শিক্ষক, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়), নির্বাচন কমিশনার (১) এর দ্বায়িত্ব পালন করেছেন রবীন্দ্রনাথ সরকার (ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড রাজৈর শাখা) এবং নির্বাচন কমিশনার (২) এর দ্বায়িত্ব পালন করেছেন আবদুস সবুর মিয়া প্রধান শিক্ষক, পূর্ব নাগরদী সঃ প্রাঃ বিদ্যালয়)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net